Thursday, 14 June 2012

একে কখন লাল কার্ড

কাল আমার প্রেমিকার বাড়িতে বসে নতুন কেনা থ্রিডি টিভিতে ফুটবল ম্যাচ দেখছিলাম ফুটবল-ভক্ত আমি। হঠাৎ টের পেলাম, প্রেমীকার বাবা বাড়িতে এসে হাজির। তাও আসছে একেবারে ড্রইংরুমের দিকেই। জান বাঁচাতে আর কোথাও পালানোর জায়গা না পেয়ে আমি শেষে টিভির পেছনেই ঠাঁই করে নিলাম। এদিকে প্রেমিকার বাবাও এসে বসল টিভির সামনে খেলা দেখতে, নড়াচড়ার নাম নেই। আমি দেখলাম, এখানে বসে থাকলে ম্যাচটা আর দেখা হবে না। তাই আর সহ্য করতে না পেরে আমি টিভির পেছন দিক থেকে বের হয়েই এলাম। তাকে দেখে প্রেমিকার বাবাতো ভীষণ অবাক। বলল, -------‘আরে! একে কখন লাল কার্ড দিল রেফারি ? দেখলাম না তো!’

No comments:

Post a Comment